ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন ঘিরে তৈরি হচ্ছিল অস্ত্র, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন ঘিরে তৈরি হচ্ছিল অস্ত্র, আটক ১

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মতি লাল নামে এক কামারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত হরিজন কর্মকারের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দাদনচক গ্রামে দেশীয় অস্ত্র তৈরি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মতি কর্মকারের কর্মস্থল থেকে হাসুয়াসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মতি কর্মকার নিজ কর্মস্থলে অবৈধভাবে অস্ত্র তৈরি করছিলেন। তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নির্বাচনকালীন নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়