ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরব না কি আবায়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরব না কি আবায়া’

শবনম ফারিয়া

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে, তেমনই শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের মতো করে ভোটের আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ প্রত্যাশার কথা বলছেন, কেউ আবার রসিকতার ছলে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। 

নির্বাচনের আগের দিন আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে মজার ভঙ্গিতে তিনি লিখেছেন, “কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে, পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া (বোরকাসদৃশ পোশাক)!” 

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা, হাস্যরসাত্মক মন্তব্য। একজন লেখেন, “বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হবো, ফাইনাল! এবার যে-ই জিতুক!” 

শবনম ফারিয়া বরাবরই সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী ও সাহসী অবস্থানের জন্য পরিচিত। সমসাময়িক সামাজিক, রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। নির্বাচনকে ঘিরে তার এই পোস্টও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন সবার নজর ভোটের পরিবেশ, ফলাফল এবং নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়