ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় হয়ে গেছে সেই ছোট্ট মুন্নি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৫৮, ১৭ নভেম্বর ২০২০
বড় হয়ে গেছে সেই ছোট্ট মুন্নি

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। বহুল আলোচিত এই সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয় করেন হার্শালি মালহোত্রা। কিন্তু তারপর ধীরে ধীরে যেন হারিয়ে যান।

দীর্ঘদিন পর আবারো আলোচনায় হার্শালি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু ছবি। এতে হার্শালিকে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। তাদের ভাষায়, বড় হয়ে গেছে সেই ছোট্ট মুন্নি।

আরো পড়ুন:

বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সালমানের পাশাপাশি সিনেমাটিতে মুন্নি চরিত্র সকলের নজর কেড়েছিল। এই চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রী শাখায় মনোনয়ন পান হার্শালি। সবচেয়ে কম বয়সি অভিনেত্রী হিসেবে এই মনোনয়ন পান তিনি। এছাড়া সেরা শিশু শিল্পী হিসেবে স্ক্রিন অ্যাওয়ার্ড পান। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে মনোনয়ন ও সেরার পুরস্কার ঝুলিতে ভরেন হার্শালি।

‘বজরঙ্গি ভাইজান’ ছাড়াও ‘কবুল হ্যায়’, ‘লট আও তৃষা’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন হার্শালি। এছাড়া টিভি ও প্রিন্ট বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মরক্কান পপ তারকা সাদ লামজারেডের ‘সালাম আলাইকুম’ গানের ভিডিওতে তাকে দেখা গেছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়