ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসিফের ব্যর্থ জীবন!

প্রকাশিত: ১৪:৩৪, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:০৫, ১ ডিসেম্বর ২০২০
আসিফের ব্যর্থ জীবন!

আসিফ আকবর

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম প্রকাশের পরই পান আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন টানা এক যুগ।

অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাক, স্টেজ শোর পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে বেশ ব্যস্ত আসিফ। তারই ধারাবাহিকতায় ‘ব্যর্থ জীবন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারান্নুম। গানটি নিয়ে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

আরো পড়ুন:

‘ব্যর্থ জীবন’ গানে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ, শাকিলা পারভীন এবং আশিকুজ্জামান অপু। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। নাজির মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি নিজের অফিশিয়াল চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন।

আসিফ আকবর বলেন, ‘‘ব্যর্থ জীবন’ গানটি ভালো হয়েছে। এর মাধ্যমে তারান্নুম আফরীনের সঙ্গে প্রথম গান করলাম। আশা করছি, ভিডিওটিও দর্শকদের কাছে ভালো লাগবে। আগামী ৪ ডিসেম্বর সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।’’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়