ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত কৃতি স্যানন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:২০, ৮ ডিসেম্বর ২০২০
করোনায় আক্রান্ত কৃতি স্যানন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। একটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চণ্ডীগড় থেকে তার পরবর্তী সিনেমার শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন কৃতি। এরপর কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন এই অভিনেত্রী। তবে কৃতির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

আরো পড়ুন:

এর আগে শুটিং শেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম একটি পোস্টে কৃতি লেখেন, ‘আমার কাজ শেষ। বিদায় চণ্ডীগড়। বাড়ি ফিরছি তাই বেশ উচ্ছ্বসিত।’

কৃতি অভিনীত পরবর্তী সিনেমা ‘মিমি’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটি মারাঠি সিনেমার রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক, মনোজ পাহওয়া ও জনপ্রিয় মারাঠি অভিনেত্রী সাঈ তামহাঙ্কর। এছাড়া প্রভাস ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে কৃতি ছাড়াও অভিনেতা সানি দেওল, বরুণ ধাওয়ান, মনীশ পাল, অভিনেত্রী নীতু কাপুর সম্প্রতি করোনায় আক্রান্ত হন। চণ্ডীগড়ে ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করছিলেন বরুণ ও নিতু কাপুর। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর মুম্বাই ফিরেছেন তারা। এই সিনেমার শুটিংয়ে অনিল কাপুর ও কিয়ারা আদভানিও ছিলেন। তবে তাদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়