ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ম্যাগাজিন প্রচ্ছদে আনুশকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১১:২৫, ৩১ ডিসেম্বর ২০২০
উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ম্যাগাজিন প্রচ্ছদে আনুশকা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কয়েকদিন পরেই মা হতে চলেছেন তিনি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

এদিকে গত আগস্টে মা হওয়ার খবর জানিয়েছেন আনুশকা। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। এবার উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে হাজির হয়েছেন তিনি। ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে দেখা গেছে তাকে।

আরো পড়ুন:

ম্যাগাজিনের প্রচ্ছদ ছাড়াও ফটোশুটের আরো কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। একটি ছবিতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লং কোট, অন্তর্বাস ও পাজামায় দেখা গেছে তাকে। অপর এক ছবিতে তিনি শ্যাওলা রঙের মিনি ড্রেস পরেছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ম্যাগাজিন প্রচ্ছদের ছবি প্রকাশ করেছে ভোগ ইন্ডিয়া। আনুশকার উদ্ধৃতি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মা-বাবা হওয়ার সৌন্দর্যটা এটাই। নিঃস্বার্থভাবে বেঁচে থাকা এবং আমি খুবই উচ্ছ্বসিত। আমি জানি সবসময় এটি সহজ হয় না, কিন্তু আপনার যা করা উচিত সেটিই করতে হবে।’

হবু মায়েদের সুস্থ থাকার কিছু পরামর্শ দিয়ে আনুশকা বলেন, ‘এই সময় মেডিটেশন ভীষণ জরুরি। চিন্তামুক্ত থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতির জন্যও তৈরি থাকা প্রয়োজন।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়