ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোনম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৭, ১১ জানুয়ারি ২০২১
বাংলাদেশি ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিশ্বে তার লাখ লাখ ভক্ত। কিন্তু প্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে সাড়া পান এমন সৌভাগ্যবান ভক্তের সংখ্যা নেহায়েত হাতে গোনা।

সোনমের সৌভাগ্যবান ভক্তের মধ্যে একজন বাংলাদেশের সাবরিনা ইলা। কারণ নিজের জন্মদিনে প্রিয় অভিনেত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

আরো পড়ুন:

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সাবরিনা ইলাকে সোনম কাপুর লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবরিনা ইলা, তোমার এই দিনটি সবচেয়ে ভালো কাটুক।’

জানা গেছে, সাবরিনা ইলা রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ২০১২ সাল থেকে ‘সোনম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন তিনি। সেই সূত্রেই সোনম কাপুরের সঙ্গে তার পরিচয়।

প্রিয় অভিনেত্রীর কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। সোনমের টুইটটি রিটুইট করে ক্যাপশন ইলা লিখেছেন, ‘সোনম আপনি জানেন না আমাকে কতটা খুশি উপহার দিয়েছেন। আমি খুবই সৌভাগ্যবান। আপনাকে অনেক ভালোবাসি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়