ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রাবন্তীকে ভুলতে ‘অপরাধী’ গান শুনছেন রোশান!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২১
শ্রাবন্তীকে ভুলতে ‘অপরাধী’ গান শুনছেন রোশান!

শীতের রাত। কুয়াশার দেওয়াল ভেদ করে ছুটে যাচ্ছে গাড়ি। নিয়নের আলোয় খানিকটা বদলে গেছে পিচঢালা পথ। ড্রাইভিং সিটে বসে এমন দৃশ্য ধারণ করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বর রোশান সিং।

আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বাংলাদেশি তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফের আলোচিত গান—‘একটা সময় তোরে আমি সবই ভাবিতাম/ তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম/ তোর হাসি মুখের ছবি দেইখ্যা দুঃখ পুষাইতাম/ তুই কানলে পড়ে কেমন করে হারাইয়া যাইতাম/ ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই/ এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই/ তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে।’

আরো পড়ুন:

ভিডিওটি রোশান তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতেই নেটিজেনদের বাঁকা দৃষ্টি রোশানের দিকে। তাদের বক্তব্য—‘এই ‘অপরাধী’ গান সব সম্পর্ক ভাঙনের থিম সংগীত। আর সেই গান বেজে চলেছে রোশানের মনে!’ নেটিজেনদের এই বক্তব্য আরো উসকে দিয়েছে রোশানের ভিডিওর ক্যাপশন। তিনি লিখেছেন, ‘এটি কেবল একটি গান, কাউকে উৎসর্গ করছি না।’ নেটিজেনরা ধরেই নিয়েছেন, শ্রাবন্তীকে ‘অপরাধী’ বলছেন রোশান। আবার কেউ কেউ বলছেন, শ্রাবন্তীকে ভুলতে এ গান শুনছেন রোশান!

বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশান। বিয়ে-বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দম্পতি। তাই বিষয়টি এখনো অস্পষ্ট!

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

A post shared by Singh Roshan (@singhroshan399)

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়