ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ‌্যাকশন দৃশ‌্যের জন‌্য ১৫২০ সেকেন্ডে প্রস্তুত হতেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৩ মে ২০২১   আপডেট: ১২:৩৯, ২৩ মে ২০২১
অ‌্যাকশন দৃশ‌্যের জন‌্য ১৫২০ সেকেন্ডে প্রস্তুত হতেন সালমান

বলিউডের মোস্ট এলিজেবল ব‌্যাচেলর সালমান খান। রুপালি পর্দায় তার ধুন্ধুমার অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘রাধে’। এ সিনেমায় রয়েছে সালমানের দুর্ধর্ষ সব অ্যাকশন সিক‌্যুয়েন্স। যা দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

দর্শকরা জানেন যে, পর্দায় যে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য দেখতে কয়েক মিনিট লাগে, আদতে তার শুটিং করার ঝক্কি-ঝামেলা অনেক। ঠিকঠাক শুট করতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। ‘রাধে’ সিনেমার অ‌্যাকশন দৃশ‌্যের জন‌্য কতক্ষণ সময় নিয়ে প্রস্তুত হয়েছেন সালমান? এ প্রশ্নের উত্তর জানিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেতা গৌতম গুলাটি। রণদীপ হুদার পাশাপাশি খলনায়কের ভূমিকায় রয়েছেন গৌতম।

আরো পড়ুন:

ভারতের সংবাদমাধ‌্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম বলেন—‘সালমান অত্যন্ত দ্রুত বুঝে নেন যে পরিচালক তার থেকে ঠিক কী ধরনের অ্যাকশন চাচ্ছেন। শুটের আগে সেভাবে বিশেষ প্রশিক্ষণও নেন না সালমান। সাধারণত এসব দৃশ্যের শুট করতে কয়েক ঘণ্টা লেগে যায়। অভিনেতাদেরও এসব অ্যাকশন দৃশ্যে নিখুঁত অভিনয়ের প্রস্তুতি সারতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। আর সেখানে মাত্র এক-দুবার পরিচালকের নির্দেশ শুনে এবং অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি দেখে ১৫২০ সেকেন্ড অর্থাৎ ২৫ মিনিটের মধ‌্যে প্রস্তুত হয়েছেন সালমন!’

এত দ্রুত প্রস্তুত হওয়ার কারণ ব‌্যাখ‌্যা করেছেন সালমান খান। তা জানিয়ে গৌতম বলেন, ‘‘সালমানের এই প্রস্তুতি পর্ব রীতিমতো অবিশ্বাস্য! আমি জিজ্ঞাসা করেছিলাম কী করে এত দ্রুত নিজেকে তৈরি করেন? জবাবে সালমান বলেন, ‘গত ৩০-৩৫ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। একই কাজ করে আসছি। তাই অভ্যাস হয়ে গেছে। এখন আর অত বিশেষ প্রশিক্ষণেরও দরকার পড়ে না!’’  

‘রাধে’ সিনেমার অ্যাকশন দৃশ্যের নির্দেশনার জন‌্য কোরিয়া থেকে একটি দল মুম্বাই এসেছিল। তারা ১০ দিন প্রশিক্ষণ দিয়েছেন। তাতে যোগ দিয়েছিলেন গৌতম, রণদীপ সহ অনেকে। কিন্তু বাদ ছিলেন সালমান। তিনি শুটিংয়ের আগে তাদের সঙ্গে একবার এসব দৃশ্যের রিহার্সেল করে ঝালিয়ে নিতেন। যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন কোরিয়ান স্টান্টম্যানরাও।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়