ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আজ ত্রিবেণীতে ফোক গাইবেন পাখি বাউলিয়ানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৯ জুন ২০২১   আপডেট: ১০:৩৮, ৯ জুন ২০২১
আজ ত্রিবেণীতে ফোক গাইবেন পাখি বাউলিয়ানা

লালমনিরহাটের কণ্ঠশিল্পী শিরাজাম মুনিরা পাখি। ‘পাখি বাউলিয়ানা’ নামেই অধিক পরিচিত তিনি। দেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন পাখি। ছোটবেলাতেই গানের হাতে খড়ি। ফোক গানই তার পছন্দ। গানের তালিম নিয়েছেন লালমনিরহাটের ‘আরশিনগর গুরুগৃহে’।

আজ (বুধবার, ৯ জুন -২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৫৬তম পর্ব। প্রতিভাবান এই শিল্পী গাইবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। গানে গানে মাতাবেন দর্শকদের।

আরো পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবেন পাখি। তিনি লালমনিরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। পরিকল্পনা রয়েছে সংগীত নিয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার। বাজনা শিখছেন ভায়োলিন বা বেহালা। তালিকাভূক্ত রয়েছেন বাংলাদেশ বেতারের তরুণ কণ্ঠ প্রোগ্রামে।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডিডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ‘ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে।’

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Risingbd.Tribeni/)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/) এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়