ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হারালেন অভিনেত্রী কৌশানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১০:৫৭, ৩০ অক্টোবর ২০২১
মা হারালেন অভিনেত্রী কৌশানী

মা হারালেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। তার মায়ের বয়স হয়েছিল ৫০।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরবর্তী সময়ে ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত ২৩ অক্টোবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরো পড়ুন:

এদিকে মায়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন কৌশানী। এই অভিনেত্রীর পাশে আছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত।

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কৌশানী। ‘প্রিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন তিনি। পূজন মজুমদারের পরিচালিত এই সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। সিনেমাটির প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এতে আরো অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়