ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় সিজনে কে হতে চায় কোটিপতি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ২৫ মে ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
দ্বিতীয় সিজনে কে হতে চায় কোটিপতি

বিনোদন প্রতিবেদক

ঢাকা, ২৫ মে : প্রথমবারের সাফল্যে অনুপ্রাণীত হয়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’র ২য় সিজন। বিশ্বমাতানো আন্তর্জাতিক মানের এই মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো’টির নতুন কার্যক্রমের ঘোষনা আসছে সহসা। এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে।

জানা যায়, গেল বারের মতো এবারও ‘কে হতে চায় কোটিপতি’র আয়োজন করছে দেশের অন্যতম আয়োজক ও নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানটির নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে’র ব্যাবস্থাপনা পরিচালক মঈনুল হোসাই্ন মুকুল বলেন,‘আশা করছি আগামী এক-দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ভাবে আপনাদের পুরো বিষয়টি জানাতে পারবো। সে লক্ষ্যেই আমরা এগুচ্ছি।

তার আগে এর বেশি কিছু বলতে চাই না। কারণ প্রথম সিজনের চেয়ে বিস্তৃত পরিসর এবং অনেক বেশি চমক নিয়ে পুরো আয়োজনটি সাজানোর পরিকল্পনা চলছে। আশা করছি প্রথম সিজনের মতই দ্বিতীয় সিজনেও আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।’

এদিকে গেল বছর ‘কে হতে চায় কোটিপতি’র আলোচিত হট সিটে বসেছিলেন আসাদুজ্জামান নূর। তবে কি এবারও তিনিই থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে মঈনুল হোসাইন মুকুল জানান, এবারের সিজনে অনেক চমক রয়েছে। সবকিছু  চুড়ান্ত করার পর সময়মত আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

বিশ্বব্যাপি মেধা প্রতিযোগিতার সর্বোচ্চ জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার’ এর যাত্রা শুরু হয় ইংল্যান্ডে। ১৯৯৮ সালে সনি পিকসার্স টেলিভিশন এর ব্যানারে এটি নির্মিত ও সম্প্রচারিত হয়। এরপর আমেরিকা, ভারত, বাংলাদেশসহ অনুষ্ঠানটি বিশ্বের ১২২টি দেশে নির্মিত ও সম্প্রচারিত হয়েছে। হচ্ছে এখনো।

অন্যদিকে ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার’ এর বাংলাদেশী ভার্সন ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম সিজন সম্প্রচার হয় দেশ টিভিতে। আসাদুজ্জামান নূরের সঞ্চালনা আর মেধাবী অগুনতি প্রতিযোগীর অংশগ্রহনে প্রাণবন্ত হয়েছিল অনুষ্ঠানটির প্রতিটি পর্বজুড়ে।

সে সঙ্গে সাধারন প্রতিযোগীদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন মাধ্যমের শীর্ষ তারকা জুটি ও দম্পত্তিরা। যারা এই প্রতিযোগিতায় স্ব স্ব মেধা দিয়ে লড়াই করেছেন চ্যারেটি ফান্ড গঠনের জন্য।

একই সঙ্গে কোটি টাকা জিততে না পারলেও সাধারন মেধাবী প্রেতিযোগিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে জিতে নিয়েছেন অর্ধকোটি টাকা পর্যন্ত। এবার সেটি কোটি টাকা পর্যন্ত ছোঁবে বলে আশা করছেন আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে।

 

রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়