ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিলয়-হিমির ‘মোবারক’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ জুন ২০২২  
নিলয়-হিমির ‘মোবারক’

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তাদের দুজনকে একসঙ্গে বেশ কিছু নাটকে দেখা গিয়েছে। এরই ধারাবাহিকতায় তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মোবারক’ নামে একটি একক নাটকে। আসাজ যূবায়ের কাহিনি ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।

২৯ জুন বিকাল তিনটায় নাটকটি জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 

নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘একটা জুটি যখন দর্শক পছন্দ করে তখন আমরা সহশিল্পীরাই নিজে থেকে চেষ্টা করি একসঙ্গে কাজ করার। দর্শকের আগ্রহ দেখেছি, তারা আমাদের একসঙ্গে দেখতে চান। সে কারণে আমরাও চেষ্টা করেছি নিজেদের মতো করে শিডিউল মিলিয়ে কাজ করার।’

‘মোবারক’ নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, সায়কা আহমেদ, সীমান্ত আহমেদ, সেলজুক তারিক, আশরাফ টলু, কাকন চৌধুরী, মিঃ আক্কেল সাদিকা মালিহা শখ প্রমুখ।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়