ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আকাশের কথায় গাইলেন আসিফ 

প্রকাশিত: ১৬:১৮, ২৭ অক্টোবর ২০২২  
আকাশের কথায় গাইলেন আসিফ 

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি এবার গাইলেন ‘পোষা ময়না পাখি’ শিরোনামের গান।

গানটি লিখেছেন বতর্মান সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার জসিম উদ্দিন আকাশ। প্রথমবার তার কথায় গাইলেন আসিফ। 

গানটির সুর করেছে এসকে শানু ও সংগীত করেছেন রোহান রাজ। গানটি আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় মুক্তি পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, একটি ফিল্মের গানের মতো গান গাইলাম। চমৎকার কথামালা দিয়ে সাজানো গানটি ভালো লাগবে। আমার শ্রোতাদের সব সময় নতুন কিছু দেয়ার চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম হবে না। প্রথমবার গাইলাম জসিম উদ্দিন আকাশের লেখা গান।রোহান রাজ ভালো করেছেন, সে নতুন প্রজন্মের ভালো মিউজিক কম্পোজার। 

সুরকার এস কে গানটি সম্পর্কে বলেন, আসিফ আকবর ভাইয়ার কন্ঠে জসিম উদ্দিন আকাশ ভাইয়ের কথায় ‘পোষা ময়না পাখি’ চমৎকার একটি গান। 

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, আমার স্বপ্ন হলো আমার লেখা গান বাংলাদেশের প্রতিটি শিল্পীর কন্ঠে বাংলার মানুষের হৃদয়ে গাথা থাকবে। আশা করছি আসিফ ভাইয়ের অন্য গানের মতোই এই গানটিও দর্শকদের ভালো লাগবে।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়