ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কটুবাচক এক শাসকের পাল্লায় গত দেড় দশক পড়েছিলাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
‘কটুবাচক এক শাসকের পাল্লায় গত দেড় দশক পড়েছিলাম’

আশফাক নিপুন

কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আচরণ দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে।  

চব্বিশের গণঅভ্যুত্থানে সরব ছিলেন নির্মাতা আশফাক নিপুন। এই রাজনৈতিক পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ইতিবাচক বলে মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ‘মহানগর’খ্যাত এই পরিচালক। 

আরো পড়ুন:

আশফাক নিপুন বলেন, “এমন এক কটুবাচক শাসকের পাল্লায় গত দেড় দশক পড়েছিলাম যে, নির্বাচনে বিপুল বিজয়ী জনাব তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার অলীক অলীক লাগে!” 

প্রত্যাশা ব্যক্ত করে আশফাক নিপুন বলেন, “আশা করি, চেয়ার তার এই শিষ্টাচারে ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে না। রাজনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রেই এই শিষ্টাচার ফিরে আসবে; যার কিছুটা আমরা দেখেছি এই নির্বাচনে উভয় জোটেরই বিজয়ীদের পরাজিতদের সাথে সৌহার্দ্য বিনিময়ে।” 

আশফাক নিপুনের এই পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। আবিদ নামে একজন লেখেন, “এই সৌহার্দ্য বাকিটা সময় রেখে আমাদের দেশকে সকলে মিলে ভালো রাখলেই আলহামদুলিল্লাহ।” সায়মন মোর্শেদ লেখেন, “প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে ‘সবাই মিলে দেশ গড়ার’ এই পদক্ষেপটি ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।” 

নির্মাতা আশফাক নিপুনের কাছে আবদার জানিয়ে মাহবুব নামে একজন লেখেন, “যদি এই সৌহার্দ্য বজায় থাকে তাহলে আগের আর ভবিষ্যৎ পলিটিক্স নিয়ে কিছু একটা বানায়েন ভাইয়া।” তবে ভক্তকে হতাশ করেননি নিপুন। পাল্টা মন্তব্যে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়