ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ছেলেকে হত্যার পর বাবার আত্মসমর্পণ  

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
ঝালকাঠিতে ছেলেকে হত্যার পর বাবার আত্মসমর্পণ  

নিহত মেহেদী হাসান শুভ।

ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আব্দুল বারেক খান (৫৫) নামে এক বাবা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম মেহেদী হাসান শুভ (২৫)। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ দীর্ঘদিন ধরে মাদাকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি তার বাবা ও মাকে মারধর করতেন। শুভ একাধিক এলাকাবাসীকে মারধর ও কুপিয়ে জখম করেছেন। তার অত্যাচারে এলাকাবাসী আতঙ্কে ছিলেন।

শনিবার সকালে শুভ তার বাবা আব্দুল বারেক খানের কাছে ৩ লাখ টাকা চান এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দা কিনে বাড়ি যান। মাকে জানান, টাকা না দিলে আজ রাতে তাদের দুজনকে হত্যা করবেন। 

এ খবর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেকের পরমার্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রবিবার ভোরের দিকে বারেক খান শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি তিনি পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুভর মরদেহ উদ্ধার এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে মামলা  করেছেন। 

সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম জানান, শুভ মাদাকাসক্ত ছিল। তার ভয়ে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ট ছিল। যে কোনো সময় তিনি মা-বাবা ও এলাকাবাসীকে মারধর ও জখম করতেন। ঘটনার দিন মা-বাবার কাছে শুভ ৩ লাখ টাকা চান। টাকা দিতে ব্যর্থ হলে তিনি নিজের বাবা-মাকে হত্যা করবেন বলে হুমকি দেন। এতে অতিষ্ট হয়ে দা দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করেন আব্দুল বারেক খান। 

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়