ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টানা কত দিন বৃষ্টি হবে, জানালো আবহাওয়া অফিস

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৪
টানা কত দিন বৃষ্টি হবে, জানালো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি বাড়লেও বুধবার তা ছড়িয়েছে প্রায় সারা দেশে। এতে টানা কয়েক দিনের তাপপ্রবাহ ও অসহনীয় ভ্যাপসা গরম থেকেও মুক্তি মিলেছে। রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে সাময়িক ভোগান্তিও পোহাতে হয়েছে অফিসগামী ও অন্যান্য কাজের উদ্দেশে বের হওয়া মানুষদের।
 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ঝরতে পারে। দেশের আট বিভাগের কোথাও কোথাও সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি আবার কমতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে এদিনও বৃষ্টি বেশি থাকতে পারে।

রংপুর বিভাগে তিন দিন নদ-নদীর পানি বাড়ার প্রবণতা থাকতে পারে। এতে তিস্তা অববাহিকাসংলগ্ন চরাঞ্চল বা নিচু জমি প্লাবিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়