ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রয়টার্স-ইপসোসের জরিপ

অধিকাংশ আমেরিকান ইরানে মার্কিন হামলা সমর্থন করেন না

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ৫ মার্চ ২০২৬  
অধিকাংশ আমেরিকান ইরানে মার্কিন হামলা সমর্থন করেন না

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশ যুক্তরাষ্ট্রে ইরান হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে বলে যে অজুহাত দেখিয়ে সামরিক অভিযানের নামে বিধ্বংসী যুদ্ধ শুরু করেছেন, তার বিরুদ্ধেই মত দিয়েছেন বেশিরভাগ মার্কিনি। অধিকাংশ আমেরিকান মনে করেন, এই হামলা ঠিক হয়নি। 

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসোস যৌথভাবে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে একটি জরিপ করেছেন। আর তাতেইও উঠে এসেছে, বেশিরভাগ আমেরিকান ইরানে ট্রাম্পের হামলা পুরোপুরি বিরোধী। মাত্র চারজনের একজন (প্রায় ২৫ শতাংশ) বলেছেন, তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই হামলাকে সমর্থন করেন।

আরো পড়ুন:

জরিপে ১ হাজার ২০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মতামত নিয়েছে রয়টার্স ও ইপসোস। বৃহস্পতিবার ভোরে তারা জরিপের ফলাফল প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জন্য জরিপকারী সংস্থা এসএসআরএস পরিচালিত জরিপে ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তকে আরো বেশি মার্কিনি নাকচ করে দেন। ফেব্রুয়ারি ২৮ থেকে মার্চ ১ পরিচালিত ওই জরিপে দেখা যায়, প্রায় ১০ জনের মধ্যে ৬ জন (প্রায় ৬০ শতাংশ) বলেছেন, ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে তারা সমর্থন করেন না। অবশ্য ৪১ শতাংশের সমর্থন ট্রাম্পের পক্ষে গিয়েছিল।

সিএনএনের জরিপে আরো দেখা যায়, প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি মোকাবিলায় কোনো স্পষ্ট পরিকল্পনা দেখাতে পারেননি। ৩৯ শতাংশ মনে করেন, সামরিক শক্তি ব্যবহারের আগে যুক্তরাষ্ট্র যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টা চালায়নি।

জরিপে স্পষ্ট রাজনৈতিক বিভাজনও দেখা গেছে। ৮২ শতাংশ ডেমোক্র্যাট ও ৬৮ শতাংশ স্বতন্ত্র (ইনডিপেনডেন্ট) ভোটার হামলার বিরোধিতা করেছেন। তুলনায় মাত্র ২৩ শতাংশ রিপাবলিকান এই হামলার বিরোধিতা করেছেন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়