ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২০ এপ্রিল ২০২৬  
ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা

ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাত্রা নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রতিনিধিদলটি রওনা হয়েছে কি না, তা নিয়ে খোদ হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে স্পষ্ট কোনো মিল পাওয়া যাচ্ছে না। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার কিছু পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার ‘এই মুহূর্তেই’ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর ওয়াশিংটনের সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পরও এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের কার্যালয় বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। সাধারণত মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা বিদেশ সফরে গেলে একটি ‘প্রেস পুল’ বা সাংবাদিক দল সঙ্গে থাকে। কিন্তু এখন পর্যন্ত প্রেস পুলের কাছ থেকে কোনো প্রতিবেদন বা সফরের তথ্য না পাওয়াকে বিশ্লেষকরা অত্যন্ত অস্বাভাবিক ও প্রায় নজিরবিহীন বলে মনে করছেন।

রবিবার (১৯ এপ্রিল) হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছিলেন, জেডি ভ্যান্সের নেতৃত্বে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচক দলে থাকছেন। তবে ঠিক কখন তারা রওনা হবেন বা আলোচনার সময়সূচি কী হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে টু শব্দটি করা হয়নি।

উদ্ভূত পরিস্থিতির স্পষ্টীকরণের জন্য ওয়াশিংটনের বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়