কুষ্টিয়ায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার মিরপুরে মিনজু খাতুন (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সোন্দহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিনজু খাতুন ওই এলাকার নজর আলীর স্ত্রী। প্রায় ১০ দিন আগে তাদের বিয়ে হয়। মিনজু খাতুনের বাবার বাড়ি ফরিদপুরে। তিনি বিশু মন্ডলের মেয়ে।
সোন্দহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।”
ঢাকা/কাঞ্চন/রাজীব
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৭০