ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রে ‘প্রবল চাপে’ পড়বেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৮, ৫ মার্চ ২০২৬  
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রে ‘প্রবল চাপে’ পড়বেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে ক্রমবর্ধমান প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে জনসমর্থন বেশি পেতে পারে।

আলজাজিরাকে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল মুসগ্রেভ বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সীমাবদ্ধতা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরো বেশি।”

আরো পড়ুন:

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ইরানের ওপর হামলার বিষয়ে আমেরিকানদের সমর্থন বেশ কম। প্রায় ৪২ শতাংশ রিপাবলিকান জানিয়েছেন, যদি এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা নিহত বা আহত হন, তাহলে তারা এ হামলাকে সমর্থন করার সম্ভাবনা কমিয়ে দেবেন।

সিএনএনের জরিপের ‍উঠে এসেছে, যুক্তরাজ্যের প্রায় ৬৩ শতাংশ মানুষ ইরান হামলা সমর্থন করেন না। আর বাকিদের মধ্যে যারা সমর্থন করেন, তাদের বড় অংশ রক্ষণশীল রিপাবলিকান।

ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল লিখেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে ৯৩ শতাংশ ইসরায়েলি সমর্থন জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে পল মুসগ্রেভ আলজাজিরাকে বলেছেন, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযান চালিয়ে যেতে চান, তাহলে তাকে ক্রমবর্ধমান রাজনৈতিক মূল্য দিতে হবে এবং জনরোষের মুখে পড়তে হবে।”

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়