ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেলায় নতুন বই ‘সৈয়দ আশরাফুল ইসলাম: রাজনীতির শুদ্ধপুরুষ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩  
মেলায় নতুন বই ‘সৈয়দ আশরাফুল ইসলাম: রাজনীতির শুদ্ধপুরুষ’

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কীর্তিমান পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে যেমন, তেমনই অপরাপর রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছেও তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন।

তাঁর পিতা বাংলার রাজনীতির আরেক দিকপাল শহীদ সৈয়দ নজরুল ইসলামের মতোই তিনিও আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে ত্রাতা হিসেবে আর্ভিভূত হয়েছেন বারংবার। সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই মানুষটিকে নিয়ে লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত এই বই ‘সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ।’ 

আরো পড়ুন:

বইতে স্থান পেয়েছে তাঁর জীবন ও কর্মের ওপর মূল্যায়ন, স্মৃতিচারণ, সাক্ষাৎকার ও আলোকচিত্র। সেই হিসেবে এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল। গ্রন্থটি প্রকাশ করেছে উজান। দাম ৫০০ টাকা।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়