গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
তানজিমুল || রাইজিংবিডি.কম
রাজশাহীর ম্যাপ
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ২৫ মার্চ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা (৫৫)ও ছেলে (৩৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আহতদের গোদাগাড়ী স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত মা এবং ছেলের নাম ও পরিচয় জানা যায়নি। তবে, তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে বাসের অন্যান্য যাত্রীরা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের নাম ও পরিচয় জানা গেছে তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাফিজা (৩০), পলি (৩০), আবু হাসান (২৫), আশরাফুল (৬২), শিবগঞ্জ উপজেলার আবদুল আহাদ (২৫), চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকার মোস্তফা (৫৫) ও রাজশাহী মহানগরীর আমেনা (৩৫)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
রাইজিংবিডি/তানজিমুল/রিশিত
রাইজিংবিডি.কম