জেনারেশন জেড-এর ‘সফট স্কিল’ ঘাটতির কারণ ও সমাধান
সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
জেনারেশন জেড বা জেনজি কর্মক্ষেত্রে প্রবেশ করছে চমৎকার প্রযুক্তিগত দক্ষতা নিয়ে। কিন্তু তাদের সফট স্কিল-এর ঘাটতি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক নিয়োগকর্তার মনে করেন, জেনজি মধ্যে যোগাযোগ, মানিয়ে নেওয়া, আবেগীয় বুদ্ধিমত্তা এবং দ্বন্দ্ব সমাধানের মতো সফট স্কিলের ঘাটতি দেখা যায়। করোনা মহামারি পরিস্থিতি এবং ডিজিটাল নির্ভর বেড়ে ওঠার কারণে সরাসরি সামাজিক যোগাযোগের সুযোগ কমে যায়। এর ফলে অনেক চাকরিপ্রার্থী দ্বন্দ্ব মোকাবিলা, ফিডব্যাক গ্রহণ বা দলগতভাবে কাজ করতে সমস্যায় পড়ে। অথচ এই দক্ষতাগুলো যেকোনো প্রতিষ্ঠানে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাধানের পথ: চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার করণীয়
এই সমস্যা একপাক্ষিক নয়—চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তা উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় এটি সমাধান সম্ভব। নিচে কিছু কার্যকর কৌশল তুলে ধরা হলো:
চাকরিপ্রার্থীদের জন্য
১. নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন
নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করলে দক্ষতা বাড়ে। ছোট প্রকল্পের নেতৃত্ব দেওয়া, দলীয় কোনো অনুষ্ঠান আয়োজন করা, ক্লাব বা সংগঠনে যুক্ত হওয়া—এসব অভিজ্ঞতা বাস্তব কর্মক্ষেত্রের মতো পরিবেশ তৈরি করে।
২. মেন্টর খুঁজুন ও ফিডব্যাক নিন
শিক্ষক, সিনিয়র সহকর্মী বা ক্যারিয়ার কোচের কাছ থেকে পরামর্শ নিন। নিয়মিত ফিডব্যাক চাওয়া আপনার শেখার আগ্রহ প্রকাশ করে এবং সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়।
৩. আবেগীয় বুদ্ধিমত্তা (EQ) গড়ে তুলুন
নিজের আচরণ ও অনুভূতি নিয়ে ভাবুন। ডায়েরি লিখে বিশ্লেষণ করতে পারেন—কোথায় কী ভালো বা খারাপ হয়েছে। এতে সহমর্মিতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে।
৪. পেশাগত যোগাযোগ চর্চা করুন
ইমেইল লেখা, প্রেজেন্টেশন দেওয়া, মিটিংয়ে মতামত দেওয়া—এসব নিয়মিত অনুশীলন করুন। ভালো বক্তাদের পর্যবেক্ষণ করে শেখার চেষ্টা করুন।
৫. চাকরির সময় সফট স্কিল তুলে ধরুন
সিভি ও ইন্টারভিউতে বাস্তব উদাহরণ দিয়ে আপনার নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরুন।
নিয়োগকর্তা ও ব্যবস্থাপকদের জন্য
১. প্রশিক্ষণ ও অনবোর্ডিং উন্নত করুন
নতুন কর্মীদের জন্য সফট স্কিল ট্রেনিংসহ কার্যকর অনবোর্ডিং প্রোগ্রাম চালু করুন।
২. ফিডব্যাক সংস্কৃতি গড়ে তুলুন
নিয়মিত ও গঠনমূলক ফিডব্যাক দেওয়ার পরিবেশ তৈরি করুন, যাতে কর্মীরা নিজেদের উন্নত করতে পারে।
৩. প্রজন্মভিত্তিক সহযোগিতা বাড়ান
অভিজ্ঞ কর্মী ও তরুণদের একসাথে কাজ করার সুযোগ দিন। এতে উভয় পক্ষই উপকৃত হয়।
৪. উন্নয়নের সুযোগ দিন
কর্মীদের নতুন দায়িত্ব দিন—যেমন ছোট প্রকল্পের নেতৃত্ব—যা তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
৫. নিয়োগ ও মূল্যায়ন পদ্ধতি পুনর্বিবেচনা করুন
ইন্টারভিউ ও পারফরম্যান্স মূল্যায়নে সফট স্কিলকে গুরুত্ব দিন।
সূত্র: সাইকোলজি টুডে
ঢাকা/লিপি
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার