ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জলোচ্ছ্বাসে ভেসে গেল ৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলোচ্ছ্বাসে ভেসে গেল ৬ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা প্রদেশে জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ছয় শিক্ষার্থী মারা গেছেন।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোওর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সেমপোর নদীতে আচমকা জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাসে পাঁচজন নিখোঁজ রয়েছে  এবং ছয় শিক্ষার্থী  আহত হয়েছে।

আগুস উইবোও বলেন, মাধ্যমিক স্কুলের আড়াই শ’র মতো শিক্ষার্থী স্কাউটিং-সংক্রান্ত কাজে নদীর পাড়ে ছিল। শিক্ষার্থীরা যখন নদীর কাছে ছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়।

নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়