বিশ্বের সবচেয়ে বড় গুহা ‘সন ডুং’
শেখ সোহেল || রাইজিংবিডি.কম
ভিয়েতনামের গুহা ‘সন ডুং’
ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১৫ জানুয়ারি : ভিয়েতনামের সন ডুং বিশ্বের সবচেয়ে বড় গুহা। ১৯৯১ সাল পর্যন্ত মানবসভ্যতার অজানা ছিল এটি। এই গুহা আকারে এত বড় যে, এর ভেতর একটা নদী ও জঙ্গল স্থান করে নিয়েছে। ৪০ তলা একটি উঁচু ভবন এর ভেতরে ঢোকানো যাবে।
সম্প্রতি এ গুহা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাত্র ২২৪ জন দর্শক এ বছর গুহাটির ভেতরে ঢোকার সুযোগ পাবে। খবরটি জানিয়েছে গার্ডিয়ান।
গুহাটি মানুষের কাছে অজানা ছিল ১৯৯১ সাল পর্যন্ত। ২০০৯ সালে একদল ব্রিটিশ গবেষক এ গুহায় প্রথম ঢোকে। গুহাটির ভেতরে ঢোকার জন্য দলটিকে সংগ্রাম করে সরঞ্জামসহ ৮০ মিটার ওপরে উঠতে হয়।
গুহাটির ভেতরে একটি বড় নদী আছে। কিন্তু নদীটির উৎস এখনো জানা যায়নি। এ ধরনের নানা রহস্য এখনো উন্মোচন করার চেষ্টা করছেন গবেষকরা।
গুহাটির ভেতরে বেশ কিছু প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে, যা এত দিন মানুষের অজানাই ছিল। এখনো গুহাটির অধিকাংশ স্থানেই মানুষের পদচিহ্ন পড়েনি।
রাইজিংবিডি / শেখ সোহেল / শামসুল / ক.কর্মকার
রাইজিংবিডি.কম
দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ