ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুজিববর্ষ ঘোষণা করল ওয়াশিংটন ডিসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষ ঘোষণা করল ওয়াশিংটন ডিসি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছে।

মঙ্গলবার এক ঘোষণাপত্রে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এ তথ্য জানান।
 


বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিন্দন জানিয়ে তিনি বলেন, আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থি দেশ। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়