ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পিটুনি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে জোনাথন মোক (২৩) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে লন্ডনের টটেনহাম কোর্ট স্টেশনের কাছে অক্সফোর্ড রোডে এ ঘটনা ঘটে।মঙ্গলবার দেশটির মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। 

জোনাথন মোক সিঙ্গাপুরের নাগরিক। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছাত্র।

মোক গত সোমবার ফেইসবুকে পোস্ট দিয়ে জানান, রাতে অক্সফোর্ড রোড দিয়ে যাচ্ছিলেন তিনি। তখন পেছন থেকে ‘করোনাভাইরাস’ বলে কেউ তাকে বিদ্রূপ করে। পেছনে ফিরে তাকাতেই তিন থেকে চারজন নারী-পুরুষ তাকে মারতে শুরু করে।

মোক বলেন, ‘হঠাৎ করেই আমাকে মারধর করা হয়। প্রথমেই মুখে ঘুষি মারা হয়। এ ঘটনায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। ‘করোনাভাইরাস’ এখন জাতিগত বিদ্বেষের মতো হয়ে গেছে! অনেকেই বিষয়টি নিয়ে বিদ্রূপ করে।’

 

ঢাকা/জেনিস/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়