ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন নির্বাচনে ১৮ বছর বয়সী সমকামী তরুণের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৭ নভেম্বর ২০২০  
মার্কিন নির্বাচনে ১৮ বছর বয়সী সমকামী তরুণের ইতিহাস

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়েছেন নিউ হ্যাম্পশারায়ারের ১৮ বছর বয়সী সমকামী তরুণ টনি লেবরান্স। সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি হ্যাম্পশায়ারের আইন সভার সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি প্রথম সমকামী হিসেবেও।

তিনি নিউ হ্যাম্পশায়ারের আমহার্স্ট এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। ভোট শেষ হওয়ার পর ডেমোক্রেটিক দলের এই সদস্য ইনস্টাগ্রামে লিখেন, ‘গত রাতে আমরা একটি ইতিহাস গড়েছি। আমহার্স্টের ইতিহাসে প্রথম কোনো সমকামী হিসেবে আমি নির্বাচিত হয়েছি। সম্ভবত এই রাজ্যে তো বটেই যুক্তরাষ্ট্রেরও সর্বকনিষ্ঠ হিসেবে। যারা এটা সম্ভব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ তাদের যারা আমাকে সমর্থন দিয়েছেন এবং আমার পাশে ছিলেন।’

আরো পড়ুন:

লেবরান্স মাত্র ১০ বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। স্টেজ-৩ এর ওই ক্যান্সার থেকে তাকে সুস্থ করে তুলতে তার পরিবারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তবে শেষ পর্যন্ত সবচেয়ে কম বয়সী শিশু হিসেবে কোলন ক্যান্সার জয় করেছিলেন তিনি। সে সময় চিকিৎসা খাতের উচ্চমূল্য তাকে মর্মাহত করেছিল এবং রাজনীতিতে আসতে উৎসাহিত করেছে।

লেবরান্স বলেছেন, ‘আমি ক্যান্সারকে পরাজিত করার পর রাজ্যের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। আজ আমি সেটা পূরণ করতে পেরেছি।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়