ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাশিয়া ১ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২ ডিসেম্বর ২০২০  
রাশিয়া ১ লাখ মানুষকে করোনার টিকা দিয়েছে

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, মস্কো ইতোমধ্যে এক লাখের বেশি মানুষকে করোনার টিকা দিয়েছে। বুধবার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘে রাশিয়ার উৎপাদিত স্পুৎনিক ভি টিকা উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন আগামী সপ্তাহেই করোনার টিকাদান কর্মসূচি শুরু করতে সামাজিক নীতি বিষয়ক উপ-প্রধানমন্ত্রী  তাতানিয়া গোলিকোভাকে নির্দেশ দিয়েছেন। 

আরো পড়ুন:

পুতিন বলেছেন, ‘আমি জানি আমরা উৎপাদন করেছি বা আগামী কয়েক দিনের মধ্যে ২০ লাখেরও বেশি স্পুৎনিক ভি টিকা উৎপাদন করবো। বিশ্বে এটাই প্রথম রেজিস্ট্রি হয়েছিল। এটি আমাদের ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরুর সুযোগ করে দিয়েছে। গণহারে যদি নাও হলেও অন্তত চিকিৎসক ও শিক্ষকদের সর্বাগ্রে টিকা দেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি।’

প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, আগামী সপ্তাহেই ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরু করা হবে এবং এটি বিনামূল্যে দেওয়া হবে বলে নিশ্চিতও করেছেন তাতানিয়া।

প্রসঙ্গত, গত মাসে রাশিয়া জানিয়েছিল, তাদের উৎপাদিত টিকা করোনা প্রতিরোধে ৯২ শতাংশ কার্যকর বলে অন্তর্বর্তী পরীক্ষায় প্রমাণিত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়