ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেনে ফুরিয়ে যাচ্ছে করোনার টিকা, বাড়ছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:১৪, ২৮ জানুয়ারি ২০২১
স্পেনে ফুরিয়ে যাচ্ছে করোনার টিকা, বাড়ছে সংক্রমণ

ইউরোপের দেশ স্পেনে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তবে বুধবার (২৭ জানুয়ারি) হঠাৎ বিভিন্ন সরকারি কর্মকর্তা অভিযোগ করে বলেছেন যে, তাদের সরবরাহ করা করোনার টিকা শেষ হয়ে যাচ্ছে।

এদিকে দেশটিতে বাড়ছে সংক্রমণও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ২৮৫ জন। যা করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

আরো পড়ুন:

অবশ্য সরকারি কর্মকর্তারা যে অভিযোগ করেছেন সেটি মিথ্যে নয়। স্পেনে করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ার পর যে গতিতে আগাচ্ছিল এই কর্মসূচি, সেটা এখন অনেকটাই ধীরগতিতে আগাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে জানানো হয়েছে তাদের কাছে যে টিকা আছে তা দিয়ে আর ২ সপ্তাহ কর্মসূচি চালানো যাবে। সে কারণে তারা নতুন রোগীদের এখন থেকে আর টিকা দিবে না। বরং তারা এটা নিশ্চিত করতে যাচ্ছে যে যারা প্রথম ডোজ নিয়েছে তারা দ্বিতীয় ডোজটা যাতে যথা সময়ে পায়।

আবার টিকার সংকটের কারণে কেউ কেউ দ্বিতীয় ডোজ দেওয়ার দিন-তারিখ পিছিয়েও দিচ্ছে।

এ বিষয়ে কাতালোনিয়ার স্বাস্থ্য কর্মকর্তা জোসেফ মারিয়া আরগিমোন জানিয়েছেন, ফাইজার ও মডর্নার টিকাদান কর্মসূচি বিভিন্ন রাজ্য  ও অঞ্চলে ধীর গতিতে চলছে। এটার মানে হলো সেখানে টিকার মজুদ ফুরিয়ে যাচ্ছে। একই সমস্যা কাতালোনিয়ায়ও। সে কারণে আমরা প্রায় ১০ হাজার মানুষের দ্বিতীয় ডোজ দেওয়ার দিন-তারিখ পিছিয়ে দিচ্ছি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়