ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৮:২০, ২৬ মার্চ ২০২১
ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

ব্রিটিশ এমপিসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এদের মধ্যে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাবেক নেতাও রয়েছেন। শিনজিয়াংয়ের মানবাধিকার লঙ্ঘনের ‘মিথ্যা ও ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

এর আগে গত সোমবার চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

আরো পড়ুন:

চীনা নিষেধজ্ঞার আওতায় ডানকান স্মিথ ছাড়াও রয়েছে দলের এমপি টম টাগেনহাট (পররাষ্ট্র সম্পর্ক বাছাই বিষয়ক কমিটির সভাপতি) ও নাস ঘানি (বাণিজ্য বাছাই বিষয়ক কমিটির সভাপতি)।

শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর চীনা নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়ে আসছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে চীন দাবি করে আসছে শিনজিয়াংয়ে তাদের তথাকথিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সন্ত্রাসীদের সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

চীনের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ‘উচ্চস্বরে বলা হচ্ছে, যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়েছে তখন চীন সরকার সমালোচকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিপক্ষে আস্থাযোগ্য দাবি করে তাহলে তাদের উচিত সত্য যাচাইয়ের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে সেখানে সম্পূর্ণভাবে প্রবেশের সুযোগ দেওয়া।’


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়