ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাবারে মরা টিকটিকি, অসুস্থ ৮০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৮, ২৮ ডিসেম্বর ২০২১
খাবারে মরা টিকটিকি, অসুস্থ ৮০ শিক্ষার্থী

ভারতের কর্নাটকের একটি স্কুলে দুপুরের খাবার খেয়ে অন্তত ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। খাবারের ভেতরে মরা টিকটিকি পাওয়া যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে বলে জানা গেছে। এদিকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন হাভেরি জেলা প্রশাসক। 

ভারতীয় গণমাধ্যমগুলো মঙ্গলবার (২৮ ডিসেম্বর) একথা জানায়। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমগুলো জানায়, রাজ্যের ভেঙ্কটাপুরা টান্ডা গ্রামের একটি সরকারি বিদ্যালয়ে দুপুরে খাবার খেতে দেওয়া হয় শিক্ষার্থীদের। এ সময় এক শিক্ষার্থীর খাবারের থালায় মরা টিকটিকি পাওয়া যায়। ওই ঘটনা দেখে অন্য শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। পরে অসুস্থ হয়ে পড়া ৮০ শিক্ষার্থীকে দ্রুত রানিবেন্নুর শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ৭৮ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
এদিকে শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে দেওয়া খাবারের মান, রান্না ও  বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের অবহেলা নিয়েও সরব হয়েছেন তারা। 

কয়েক মাস আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের এক সরকারি স্কুলে দুপুরের খাবারে মরা টিকটিকি পাওয়া যায়। ওই ঘটনায় বিদ্যালয়টির ১৭ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সে সময় প্রত্যেকের মধ্যেই ঝিমুনি লক্ষ করা গিয়েছিল। সূত্র: সংবাদ প্রতিদিন।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়