ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১৯:০৪, ২৩ জানুয়ারি ২০২২
ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে

যেসব দেশ ভাবছে তারা করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের সময় পেরিয়ে আসছেন তাদেরকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মুহূর্তে বিশ্বে ব্যাপক হারে সংক্রমণ ঘটিয়ে চলা ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যাচ্ছে। তাই ওমিক্রন দিয়েই মহামারি শেষ হচ্ছে তা বলা যাচ্ছে না। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভ্যান কিরখোভ বিবিসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আপনি হয়তো সম্প্রতি ওমিক্রনের সর্বশেষ ঢেউ এড়াতে পেরেছেন। যুক্তরাজ্যের মতো অনেক দেশ, যেখানে জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে ইমিউনিটি তৈরি হয়েছে এবং টিকা পেয়েছে, আপনি সামনে এগুলেই এই পার্থক্য দেখতে পাবেন। আপনি মহামারির একটি ভিন্ন পর্যায়ে রয়েছেন।’

আরো পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‘ওমিক্রনের সঙ্গে আসা এই সাম্প্রতিক ঢেউ সর্বশেষ নয় এবং এটাই শেষ ভ্যারিয়েন্ট নয়, যা নিয়ে আপনি আমাদের কথা বলতে শুনবেন।’

গত সপ্তাহে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট ‘বিএ.২’ শনাক্ত করেছেন। ভারত, ডেনমার্ক ও সুইডেনসহ বেশ কয়েকটি দেশে এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইতোমধ্যে এর ২০বার মিউটেশন ঘটেছে। ‘ওমিক্রনের ছোট ভাই’ নামে ডাকা এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের মতো ‘গেম চেঞ্জার’ নয় বলে তারা নিশ্চিত হয়েছেন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়