ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১১:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একথা জানান তিনি। 

ট্রুডো বলেন, ‘সোমবার সকালে আমার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আমি এখন ভাল আছি। এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে আমি দূর থেকে কাজ চালিয়ে যাব। আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি সবাই যেন করোনার টিকা ও বুস্টার ডোজ নেন।' 

আরো পড়ুন:

তিনি আরো জানান, ‘আমার তিন সন্তানের মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এখন আমার পরিবারের সবাই আইসোলেশনে আছেন।’ তবে এর বেশি কোনো তথ্য জানাননি তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের জারি করা করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়াতে জড়ো হয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৯ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের সামনে তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন সেখানকার বাসিন্দারা। 

আন্দোলন তীব্র আকার ধারন করায় নিরাপত্তা জনিত কারণে প্রধানমন্ত্রী ট্রুডো ও তার পরিবারের সদস্যদের রাজধানী অটোয়া থেকে অন্যত্র সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। নিরাপত্তা জনিত কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। 

সূত্র: সিএনএন।

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়