ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১১:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে সেনা পাঠাচ্ছে বেলারুশ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট একথা জানিয়েছে। ওই কর্মকর্তার ধারণা সোমবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে সেনা পাঠাবে মিনস্ক।

এদিকে ইউক্রেনের একাধিক সূত্র জানিয়েছে বেলারুশ সম্ভাবত তাদের প্যারাট্রুপ সদস্যদের পাঠাতে পারে।

আরো পড়ুন:

ইউক্রেনের উত্তরে বেলারুশের অবস্থান। এই দেশটি প্রথম থেকেই রাশিয়ার মিত্র শক্তি হিসেবে পরিচিত। রাশিয়া এই দেশটির ভূখণ্ড ব্যবহার করে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি মাসের শুরুর দিকে উত্তেজনা দেখা দেয়। সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করাকে কেন্দ্র করে ওই সময় মস্কো ও কিয়েভের মধ্যে বৈরিতামূলক সম্পর্কের সৃষ্টি হয়। ওই পরিস্থিতির মধ্যে ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে পুতিনের সেনাবাহিনী কিয়েভসহ বিভিন্ন এলাকায় বিমান, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক দিয়ে অভিযান পরিচালনা করছে। 

সূত্র: বিবিসি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়