ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২
২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি একথা বলেন।

বরিস জনসন যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেছেন।

আরো পড়ুন:

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানান, দুই দেশের সরকার প্রধান নিজেদের মধ্যে ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ও তার মিত্ররা ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। আর এ সহায়তা যাতে ইউক্রেনে সঠিক সময়ে পৌঁছে যায় তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকার যা কিছু করার প্রয়োজন তার সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইউক্রেনের সংবাদ সংস্থা জানায়, দেশটির কিয়েভ ও হারকিভে পুনরায় গোলাবর্ষণ করতে শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী।

সূত্র: বিবিসি

মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়