ইউক্রেন যুদ্ধ :মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে মিত্র এবং অংশীদারদের সঙ্গে আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাউডেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে সে বিষয়ে সমন্বয় ঠিক করতেও আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি দপ্তর হোয়াইট হাউজ একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এ বৈঠকে কারা অংশ নিচ্ছেন সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউজ।
এর আগে রোববার উন্নত দেশগুলোর জোট জি ৭ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির হুমকি দেয়। মার্কিন কূটনীতিক অ্যান্টোনি ব্লিঙ্কেন ধনী দেশগুলোর জোট ইউক্রেনে চালানো রাশিয়ার হামলার বিরুদ্ধে এক জোট রয়েছে বলে মন্তব্য করার পর ওই হুমকি দেওয়া হয়।
একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে ‘উচ্চ সতর্কতায়’ থাকতে নির্দেশ দেন।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থলবাহিনী নিয়ে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। হামলার ওই ঘটনার পরপরই রাশিয়ার সঙ্গে ইউরোপের আকাশসীমা রোববার বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া অনেক দেশ ও সংস্থা মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা্ আরোপ করতে শুরু করেছে।
সূত্র: সিএনএন
মাসুদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী