ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৯ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:৪০, ৯ অক্টোবর ২০২২
পাকিস্তানে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ৯ জন নিহত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার চিলাস শহরে বাড়ির ছাদ ধসে এক পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

চিলাসের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

আরো পড়ুন:

তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়