ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানের হোক্কাইডোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাতে এ কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার।

আরো পড়ুন:

উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষনিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, বাসিন্দাদের প্রায় এক সপ্তাহ ধরে ভূমিকম্পের বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়