ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৬ মার্চ ২০২৩   আপডেট: ১০:০২, ১৬ মার্চ ২০২৩
৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

ছবি: জাপান টাইমস

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

রয়টার্স ও জাপান টাইমস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডসে ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন:

নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে সংবাদ সংস্থা মিরর জানায়, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ কেরমাডেক দ্বীপপুঞ্জ আপাতত সুনামির হুমকিতে নেই।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়