ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ২০:৪৬, ১৮ এপ্রিল ২০২৩
চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেইজিং ডেইলির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বেইজিং ডেইলির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে ইজিং এর চাংফেং হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজ শেষে মোট ৭১ জনকে সরিয়ে নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন অবস্থায় ২১ আহতের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েইবোতে এক জন লিখেছেন, ‘এটি দুঃখজনক। আমি আমার বাড়ির জানালা দিয়ে দুর্ঘটনাটি দেখতে পাচ্ছি। দুপুরে অনেক লোক এয়ার কন্ডিশনার ইউনিটে দাঁড়িয়ে ছিল, এবং কেউ কেউ লাফ দিয়েছিল।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়