ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৯ এপ্রিল ২০২৩   আপডেট: ১০:২১, ২৯ এপ্রিল ২০২৩
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৫

ইউক্রেনের ডিনিপ্রো এবং উমান শহরে গত শুক্রবার (২৮ এপ্রিল) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি ছিলো ইউক্রেনের কোনো এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

এদিকে, ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, রাশিয়ার দখলকৃত জমি পুনরুদ্ধারের জন্য তারা বড় ধরনের হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

আরো পড়ুন:

সংবাদ মাধ্যম জানায়, উমান শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে ভবনটিকে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকরা ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে।

উমান শহরের প্রশাসনিক কর্মকর্তারা জানান, এই শহরে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ২৩ জন।

এদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বছরের শিশু এবং ৩১ বছর বয়সী এক নারী নিহত হন।

মস্কো জানায়, তার (উমান) শহরের যে বাড়িতে হামলা চালিয়েছে সেখানে ইউক্রেনীয় রিজার্ভ সৈন্যদের অবস্থান ছিল। সূত্র: আল-জাজিরা।

মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়