ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে বাইডেনের কুকুর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৫ জুলাই ২০২৩   আপডেট: ২২:০৬, ২৫ জুলাই ২০২৩
গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে বাইডেনের কুকুর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর কমান্ডার অন্ততপক্ষে ১০ জনকে কামড় দিয়েছে। এদের মধ্যে গোয়েন্দা সংস্থার এক জন কর্মকর্তা ছিলেন, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এবং সিএনএন এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে বাইডেনের ভাই জার্মান শেপহার্ড কুকুরটিকে উপহার হিসেবে দেন। বাইডেনের আরেকটি কুকুর ‘মেজরকে’ বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় কমান্ডারকে। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে।

আরো পড়ুন:

কামান্ডারের কামড় বা হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতরটি ঘটে ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 
এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে এক জন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়