‘উত্তর কোরিয়ায় অস্ত্র সংগ্রহ করতে গিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনে আক্রমণের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতে পিয়ংইয়ং সফরে গেছেন। শনিবার অস্ট্রেলিয়ায় সফররত ব্লিঙ্কেন সাংবাদিকদের এ কথা বলেছেন।
উত্তর কোরিয়ার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদযাপনে অংশ নিতে চলতি সপ্তাহের শুরুতে পিয়ংইয়ং সফরে গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। উত্তর কোরিয়া স্বাধীন হওয়ার পর এটাই প্রথম কোনো রুশ প্রতিরক্ষামন্ত্রীর পিয়ংইয়ং সফর।
শোইগুর সফর শুরুর পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ব্লিঙ্কেন বলেছিলেন, রাশিয়া বিশ্বজুড়ে মিত্রদের কাছ থেকে অস্ত্র কিনতে দৌঁড়ঝাপ শুরু করেছে।
শনিবার ব্লিঙ্কেন বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে সন্দেহ করি যে তিনি (শোইগু) ছুটি কাটাতে সেখানে গিয়েছেন। আমরা দেখছি রাশিয়া মরিয়া হয়ে সমর্থন খুঁজছে, অস্ত্র খুঁজছে, তারা ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের পক্ষে সাফাই খুঁজছে। আমরা উত্তর কোরিয়াতে দেখছি; আমরা ইরানের সঙ্গেও দেখেছি, যারা রাশিয়াকে অনেক ড্রোন সরবরাহ করেছে যা বেসামরিক অবকাঠামো ধ্বংস করতে এবং ইউক্রেনে বেসামরিকদের হত্যা করতে ব্যবহার করা হচ্ছে।’
ঢাকা/শাহেদ
চীন পৌঁছেছেন ট্রাম্প