ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিলিপাইনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪
ফিলিপাইনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১৪

ফিলিপাইনের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিনহুয়া নিউজ জানিয়েছে, ট্রাকটি মাবিনয় শহরে একটি পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি খাদে পড়ে যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ট্রাকে কতজন মানুষ ছিলেন, তা স্পষ্ট নয়।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়