ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তুরস্কে নৈশ ক্লাবে আগুন, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৭, ২ এপ্রিল ২০২৪
তুরস্কে নৈশ ক্লাবে আগুন, নিহত ২৯

তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশ ক্লাবে আগুনে ২৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র একরেম ইমামোগলু এ তথ্য জানিয়েছেন।

মেয়র জানান, দিনের বেলা মেরামতের কাজ চলাকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আহত আটজনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘বেসিকতাস জেলার গাইরেটেপে... আগুনে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে। অগ্নিকাণ্ডে আহত একজনকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়