ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ১৬ ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরব ও কাতারের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৭ মার্চ ২০২৬   আপডেট: ১১:৪৬, ৭ মার্চ ২০২৬
ইরানের ১৬ ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরব ও কাতারের

ইরানের তৈরি ড্রোন

ইরানের ৭টি ড্রোন ধ্বংস দাবি করেছে সৌদি আরব। অন্যদিকে কাতার ৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে। শনিবার (৭ মার্চ) এ খবর দিয়েছে আল-জাজিরা। 

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ছয়টি ড্রোন প্রতিহত করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই ড্রোনগুলোর সবকটিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

সৌদি আরবের গণমাধ্যমের খবর বলছে, রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা আরও একটি ড্রোন চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানি ড্রোন হামলার খবর দিয়েছে। তারা জানায়, শুক্রবার (৬ মার্চ) দেশটিতে ড্রোন হামলার একটি বড় ঢেউ আঘাত হানে।

ইরান থেকে কাতারের দিকে মোট ১০টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে ৯টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হলেও একটি ড্রোন মাটিতে আঘাত হানতে সক্ষম হয়। তবে সেটি একটি জনমানবহীন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পড়েছে।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নির্ধারিত নিরাপদ করিডোর দিয়ে আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। তবে এগুলো অত্যন্ত সীমিত কার্যক্রম এবং কাতার সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

এই ফ্লাইটগুলো কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইট নয়। এগুলো শুধুমাত্র আটকে পড়া যাত্রীদের সরিয়ে নিতে এবং জরুরি পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়