ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৭ মার্চ ২০২৬   আপডেট: ১২:০১, ৭ মার্চ ২০২৬
বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

শ্রী চয়ন রাজভর

বগুড়ার সা‌রিয়াকা‌ন্দি‌তে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভর (৪০) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে  উপজেলার ফুলবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার এর পরিচালক ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন রাজভরের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে চয়ন রাজভরকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “জমি নিয়ে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/এনাম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়