ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনির মৃত্যুর খবরে ‌‘মর্মাহত’ এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ২ মার্চ ২০২৬   আপডেট: ০৪:১৮, ২ মার্চ ২০২৬
খামেনির মৃত্যুর খবরে ‌‘মর্মাহত’ এরদোয়ান

২০১৮ সালের সেপ্টেম্বরে ইরান সফরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন।

রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুসংবাদে মর্মাহত।

আরো পড়ুন:

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগল হামলায় খামেনি নিহত হন বলে ইরান সরকার জানিয়েছে।

এরদোয়ান ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়ছেন। এর আগে শনিবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তা ইরানি জনগণের শান্তিকে লক্ষ্যবস্তু করেছে।

ইরান ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক রয়েছে। তুরস্কের অস্ত্র পায় ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা যুদ্ধে তুরস্কের মতো কোনো বন্ধুই পাশে এসে দাঁড়ায়নি। বিলম্বিত শোক-তাপ প্রকাশ করে নিরাপদ দূরত্বে রয়েছে ইরানের সামরিক বন্ধু রাশিয়া, তুরস্ক ও উত্তর কোরিয়া।

চীন তো রীতিমতো নীবরতা পালন করছে। ‘জাতীয় স্বার্থের জন্য হুমকি’- শুধু এই অজুহাদে যুদ্ধ ঘোষণা ছাড়াই ইরানের ওপর একতরফা হামলা যেকোনো আইনেই সার্বভৌমত্বের লঙ্ঘন। 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়